শিল্প-সংস্কৃতি

ছায়ানটের শুদ্ধসংগীত উৎসব বৃহস্পতিবার থেকে


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৯:৫২ এএম

ছায়ানটের শুদ্ধসংগীত উৎসব বৃহস্পতিবার থেকে

ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের দুই দিনের শুদ্ধসংগীত উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। সারা দেশ থেকে আসা ২৬ জন শিল্পী এ উৎসবে সংগীত পরিবেশন করবেন।

ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে আয়োজিত শুদ্ধসংগীত উৎসবের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় শুরু হয়ে চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

২য় অধিবেশন শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে চলবে দুপুর ১২ পর্যন্ত এবং ৩য় অধিবেশন বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে।

এ উৎসব শিক্ষাগুরু মদন গোপাল দাস ও শিক্ষক সতীন্দ্রনাথ হালদার-কে উৎসর্গ করা হয়েছে।
এপি/