শিল্প-সংস্কৃতি

দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ৬ ফেব্রুয়ারি থেকে


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৭:২১ এএম

দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ৬ ফেব্রুয়ারি থেকে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৯তম ‘দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী’ শুরু হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি (জানুয়ারি)। জাতীয় চিত্রশালায় দুই মাসব্যাপী এ প্রদর্শনী ৫ এপ্রিল পর্যন্ত চলবে।

বাংলাদেশসহ ১১২ দেশের ২৯৫ জন খ্যাতনামা ও প্রতিশ্রুতিশীল শিল্পী নির্বাচিত শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। এর মধ্যে বাংলাদেশি শিল্পী হলেন ১০৪ জন।

১৯৮১ সাল থেকে বিরতিহীনভাবে আয়োজন করা হচ্ছে এশিয়া মহাদেশের মর্যাদাপূর্ণ উৎসব। এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে এই প্রদর্শনী আয়োজন শুরু হলেও গত কয়েক বছর থেকে এই সীমারেখা তুলে দেওয়া হয়েছে।

এপি/