শিল্প-সংস্কৃতি

শুদ্ধসঙ্গীত উৎসব সম্পর্কে যা বললেন সন্‌জীদা খাতুন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ১০:০১ এএম

শুদ্ধসঙ্গীত উৎসব সম্পর্কে যা বললেন সন্‌জীদা খাতুন

ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে শুরু হয়েছে দুই দিনের শুদ্ধসংগীত উৎসব।  ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে আয়োজিত শুদ্ধসংগীত উৎসবের শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন দিয়ে।

এরপর ভিডিও বার্তার মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন।

উৎসবে সারা দেশ থেকে আসা ২৬ জন শিল্পী সংগীত পরিবেশন করবেন।

২য় অধিবেশন শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে চলবে দুপুর ১২ পর্যন্ত এবং ৩য় অধিবেশন বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে।

এ উৎসব শিক্ষাগুরু মদন গোপাল দাস ও শিক্ষক সতীন্দ্রনাথ হালদার-কে উৎসর্গ করা হয়েছে।

এপি/এএস