শিল্প-সংস্কৃতি

উদীচী ঢাকা মহানগর সম্মেলন পেছালো


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১০:৫৪ এএম

উদীচী ঢাকা মহানগর সম্মেলন পেছালো

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের ত্রয়োদশ সম্মেলন পিছিয়ে দেয়া হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) উদীচী ঢাকা মহানগর সংসদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্মেলনের পরিবর্তিত তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সম্মেলন ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এরই মধ্যে ঢাকা মহানগর সংসদের আওতাভুক্ত ১৪টি শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। বাকি শাখাগুলোর সম্মেলনও শিগগিরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এপি/