ক্যারিয়ার

সিপিজিসিবিএলে চাকরির সুযোগ, বেতন এক লাখ ৭৫ হাজার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:১১ এএম

সিপিজিসিবিএলে চাকরির সুযোগ, বেতন এক লাখ ৭৫ হাজার
ছবি: সংগৃহীত

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (সিপিজিসিবিএল) ‘ম্যানেজিং ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)।

পদের বিবরণ:

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বেতন: ১,৭৫,০০০ টাকা।
কর্মস্থল: ঢাকা।

বয়স: ১৬ মার্চ ২০২৫ তারিখ ৫০-৬২ বছর।

আবেদনের ঠিকানা: কম্পানি সেক্রেটারি (সিএস), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), ইউনিক হাইটস (লেভেল ১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।

আবেদন ফি: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর অনুকূলে অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০৮ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।