ক্যারিয়ার
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চাকরির সুযোগ: ৬৫৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষা প্রকৌশল অধিদফতর (EED) রাজস্ব খাতের ৭টি ক্যাটাগরিতে মোট ৬৫৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২৬ ডিসেম্বর ২০২৪ এবং চলবে ২০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
পদের বিবরণ:
১. হিসাবরক্ষক
- পদসংখ্যা: ৭
- গ্রেড: ১১
- বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
- যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমান।
২. কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ৮
- গ্রেড: ১৩
- বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
- যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান।
৩. উচ্চমান সহকারী
- পদসংখ্যা: ৩
- গ্রেড: ১৪
- বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
- যোগ্যতা: স্নাতক বা সমমান।
৪. হিসাব সহকারী/ক্যাশিয়ার
- পদসংখ্যা: ৮
- গ্রেড: ১৬
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
- যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সমমান।
৫. ডাটা এন্ট্রি অপারেটর
- পদসংখ্যা: ২০
- গ্রেড: ১৬
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
- যোগ্যতা: এইচএসসি বা সমমান।
৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ৩০৮
- গ্রেড: ১৬
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
- যোগ্যতা: এইচএসসি বা সমমান।
৭. অফিস সহায়ক
- পদসংখ্যা: ৩০৪
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
- যোগ্যতা: এসএসসি বা সমমান।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে [http://eedmoe.teletalk.com.bd](http://eedmoe.teletalk.com.bd) ওয়েবসাইটে।
বয়সসীমা: ১ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮-৩২ বছর।
আবেদন ফি:
-১ নম্বর পদের জন্য: ৩৩৫ টাকা।
- ২ থেকে ৬ নম্বর পদের জন্য: ২২৩ টাকা।
- ৭ নম্বর পদের জন্য: ১১২ টাকা।
নিয়োগ বিজ্ঞপ্তির পূর্ণ বিবরণ দেখতে উপরের লিঙ্কে ক্লিক করুন।