অর্থনীতি

চীনকে টপকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

চীনকে টপকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীনের পেছনে থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। চীনের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে দেশটি শীর্ষ স্থান হারিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) জানিয়েছে, চলতি ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে অবস্থান করছে, আর বাংলাদেশের অবস্থান হয়েছে দ্বিতীয়। দীর্ঘদিন শীর্ষে থাকা চীন এবার তৃতীয় স্থানে নেমে গেছে।

অটেক্সার পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম দুই মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১.৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে গত বছরের একই সময়ে তুলনা করলে রপ্তানি ৮.৫৩ শতাংশ কমেছে। ভিয়েতনামের রপ্তানি এ সময় ২.৭ বিলিয়ন ডলার হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চীনের রপ্তানি সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। এ দুই মাসে তাদের রপ্তানি ৫৭.৬৫ শতাংশ কমে মাত্র ১.১৭ বিলিয়ন ডলার হয়েছে।

বিশ্বব্যাপী তৈরি পোশাক আমদানি কমায় যুক্তরাষ্ট্রের মোট রপ্তানি ১১.৫৩ বিলিয়ন ডলারে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৪৭ শতাংশ কম।