শিক্ষা
দেশের সব সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির যে নির্দেশনা
ছবিঃ সংগৃহীত
দেশের সব সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে নিয়মিত যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সম্প্রতি মাউশির কলেজ শাখা থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, সকল সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে নিয়মিত যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে সংশ্লিষ্ট সকল দপ্তরসহ মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোকে তাদের আওতাধীন সকল সরকারি কলেজে এই নির্দেশনার প্রতিপালন নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।