বিনোদন

অপুর্ব ও মম’র ‘তোকে পাওয়ার জন্য’


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৬ এএম

অপুর্ব ও মম’র ‘তোকে পাওয়ার জন্য’

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে এনটিভিতে ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘তোকে পাওয়ার জন্য’।

ইউসুফ আলী খোকনের রচনা ও বি ইউ শুভ’র পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপুর্ব, জাকিয়া বারী মম।

সায়লার নিজের বাসায় যেন মনই টেকে না। ল্যাগেজ নিয়ে ফুপির বাসায় হাজির এবং সব কিছু নিয়ে তার মাতামাতি। ফুপি হাসিমুখে সায়লাকে মেনে নিলেও ফুপাত ভাই রাফান তাকে একদমই সহ্য করতে পারে না। আর পারবেই বা কেন, সায়লা রাফানকে যখন তখন বিপদে ফেলে দেয়। বাসায় আসতে না আসতেই এক চোট হয়ে গেলো রাফানের সঙ্গে। তারই সুত্র ধরে ছাদে গিয়ে রাফানের ধোয়া সাদা শার্টটা ময়লা করে রেখে আসলো, কারণটা কী? এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

এএম/এমএমএ/