বিনোদন
মিডিয়া হাইপ তোলার জন্যই সৃজিত বায়োপিক বানানোর কথা বলেছেন, দাবি সাকিবের
কয়েকদিন আগে ভারতের খ্যতিমান নির্মাতা সৃজিত মুখার্জী বলেছিলেন, বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তিনি বায়োপিক বানাতে চান। এছাড়াও তিনি দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও রকিবুল হাসানের বায়োপিক তৈরিতেও আগ্রহ দেখান। এবার সৃজিতের সেই দাবি এক কথায় উড়িয়ে দিলেন সাকিব আল হাসান!
খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকে দেওয়া এক সাক্ষাতকারে সাকিব দাবি করেছেন, মিডিয়া হাইপ তোলার জন্যই সৃজিত বায়োপিক বানানোর কথা বলেছেন! সাকিবের ভাষায়, 'হ্যাঁ, শুনেছি (সৃজিতের বক্তব্য)। তবে আমার কাছে মনে হয়েছে, মিডিয়া অ্যাট্রাকশন পাওয়ার জন্যই উনি এটা বলেছেন। তিনি তো আমাদের দেশেরই আরও চার-পাঁচজনের নাম বলেছেন। আমার মনে হয়েছে, যার নাম মাথায় এসেছে, তার বলে দিয়েছেন।'