স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৭২ জন। এ সময় ১৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ১ হাজার ১৬ জন।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৩ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮৩ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ১৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ৭৬১ জন। মারা গেছেন ৫৭২ জন, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন