স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৪১


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩৪১
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪১ জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে শুরু হওয়া হাম প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১০১ জন। বাকি ৯৯৫ জনের মৃত্যু হয়েছে হামের প্রাথমিক উপসর্গ নিয়ে।