সারাবিশ্ব

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১১:৩১ পিএম

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ায় পূর্বাঞ্চলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালীভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটি আবহাওয়া বিভাগ। রয়টার্স জানায়।

মঙ্গলবার ফ্লোরেস সাগরের ১১২ কিলোমিটার উত্তরপূর্বে লারান্টুকাতে সমুদ্রের ১২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটি আঘাত হানার পর মালাকু, পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম এবং উত্তর-পশ্চিম নুসা তেঙ্গারা এবং দক্ষিণ সুলাওয়েসি এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩।

কেএফ/