সারাবিশ্ব
জাপানে ভবনে আগুন, ২৭ জনের মৃত্যুর আশঙ্কা
জাপানের ওসাকার শহরতলীর একটি ভবনে আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকালে ওই বানিজ্যিক ভবনটিতে আগুন লাগে। আগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে পুলিশ।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ওই ২৭ জন কার্ডিওপালমোনারিতে আক্রান্ত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। আগুন লাগার ৩০ মিনিটের মধ্যে ওই সব লোকদের বের করে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এনএইচকে জানায়।
স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভবনটির ৫ম তলায় অবস্থিত একটি মনোরোগ ক্লিনিকের জানালা দিয়ে ধোঁয়া বেরুতে দেখা যায়। ক্লিনিকটি খোলার আধা ঘন্টা পর ভবনটিতে আগুন লাগে।
কেএফ/