সারাবিশ্ব

পড়াশোনার খরচ চালাতে ডিম্বাণু বিক্রি


প্রতিনিধি, নিউ ইয়র্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৯:৫৫ পিএম

পড়াশোনার খরচ চালাতে ডিম্বাণু বিক্রি

পড়াশোনার খরচ চালাতে ডিম্বাণু বিক্রি করছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী। কাসান্ড্রা জোনস নামের ওই শিক্ষার্থী পড়ার খরচ চালাতে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলার ধার করে ছিলেন। ওই ধার পরিশোধ করতে তিনি এ পর্যন্ত পাঁচবার নিজের ডিম্বাণু বিক্রি করেছেন। তাতে তার মোট আয় হয়েছে ৫০ হাজার ডলার।

বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে ধার নিয়ে তা ফেরত দিতে সমস্যায় পড়েন অনেকেই। এত দিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও, কাসান্ড্রার ঘটনাটি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। পড়াশোনার খরচ চালাতে কী অবস্থা হচ্ছে অনেকের তা এখন স্পষ্ট।

২৮ বছরের তরুণী জানিয়েছেন, ধার শোধ করতে এরই মধ্যে পাঁচবার নিজের ডিম্বাণু বিক্রি করেছেন তিনি। তাতে তার মোট আয় হয়েছে ৫০ হাজার ডলার। এখনও বাকি এক লাখ ১০ হাজার ডলার।

এভাবে ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করার ফলও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকাদের মতে, ডিম্বাণু দেওয়া মোটেই রক্তদানের মতো নয়। যিনি দিচ্ছেন তার ক্ষেত্রে ভবিষ্যতে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। হতে পারে কোলন ক্যান্সার। এমনকি তিনি ভবিষ্যতে আর মা হতে না পারার মতো সমস্যা।

কেএফ/