সারাবিশ্ব
করোনা আক্রান্ত জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করোনা শনাক্ত হয়েছে। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।
জাস্টিন ট্রুডো বলেন, 'আজ সকালে আমার কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আমি ভাল আছি এবং এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাব। অনুগ্রহ করে সবাই টিকা ও বুস্টার নিন।'
এদিকে বিশ্বের দেশে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে টিকা ও বিধিনিষেধবিরোধী বিক্ষোভ। সরকারের বেঁধে দেওয়া কঠোর নিয়মনীতির বিরুদ্ধে কানাডার পার্লামেন্ট ভবনের সামনে এখনো চলছে বিক্ষোভ। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় দেশটির প্রধানমন্ত্রী জস্টিন ট্রুডো ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।
কেএফ/
সারাবিশ্ব নিয়ে আরও পড়ুন