গণমাধ্যম
সময় টিভি থেকে ৩ সাংবাদিক চাকরিচ্যুত
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি থেকে চাকরিচ্যুত হয়েছেন ৩ সাংবাদিক। রবিবার (২৫ আগস্ট) সময় টিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে কর্মীদের এ বিষয়ে জানানো হয়েছে।
চাকরিচ্যুত তিন সাংবাদিক হলেন- প্রধান বার্তা সম্পাদক মুজতবা দানিশ, চিফ আউটপুট এডিটর লোপা আহমেদ ও অ্যাসাইনমেন্ট এডিটর খান মুহাম্মদ রুমেল।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লেখিত তিন সহকর্মী আগামীর পথচলায় আমাদের সঙ্গে থাকছেন না।
প্রসঙ্গত, সময় টিভির সম্প্রচার বন্ধ আপাতত বন্ধ আছে। চ্যানেলটির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন আপিল বিভাগ। গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন।