জাতীয়

জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারীতে র‍্যাবের বাড়ি ঘেরাও


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ১১:৫৬ পিএম

জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারীতে র‍্যাবের বাড়ি ঘেরাও

নীলফামারী সদর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাড়িটিতে বিস্ফোরক শনাক্ত করেছে র‍্যাব। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এ এন এম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরক নিষ্ক্রিয় করতে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি টিম কাজ করছে। বাড়িটি থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক নীলফামারী সদর উপজেলার মাঝাপাড়া পুটিহারি এলাকার ঘটনাস্থলে পৌঁছেছেন।

এসএ/