জাতীয়

হাজি সেলিমের ছেলে সোলায়মান গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১১:২৬ পিএম

হাজি সেলিমের ছেলে সোলায়মান গ্রেপ্তার
হাজি সেলিমের ছেলে সোলায়মান গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে। হাজি সেলিম কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

চকবাজার থানার ওসি রেজাউল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া একটার দিকে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এমপি সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।