জাতীয়

কালোবাজারে টিসিবির পণ্য বিক্রয়, গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৭:৫৩ এএম

কালোবাজারে টিসিবির পণ্য বিক্রয়, গ্রেফতার ১
র‍্যাবের হাতে আটক মামুন

নিম্নআয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে সরবরাহকৃত টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির সময় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় বিপুল পরিমানের টিসিবির পণ্য সমাগ্রী উদ্ধার করা হয়।

বুধবার (৮ ডিসেম্বর) র‌্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

রাব জানায়, রাজধানীর কাফরুল থেকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মো. মামুন (৫০) নামের ওই কালোবাজারীকে গ্রেফতার করা হয়। এসময় ৬ হাজার ২০০ কেজি চাল, ৪ হাজার ৫০০ কেজি আটা, ২৪০ টি ওএমএস'র খালি বস্তা, ১টি ডিজিটাল ওয়েট মেশিন এবং ১টি সেলাই মেশিন উদ্ধার করা হয়।

প্রথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানায়, মামুন দীর্ঘদিন ধরে কালোবাজারে টিসিবির চাল-ডাল বিক্রয় করে আসছিলো। সে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকার ঘোষিত টিসিবির নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বস্তায় সংগ্রহ করে রাজধানীসহ আশেপাশের এলাকায় বিক্রি করে।

এনএইচ/এএস