জাতীয়
সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
বুধবার (৮ ডিসেম্বর) সেনাবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য ফিলিস্তিনের ৭ জন ক্যাডেট বাংলাদেশ মিলিটারী একাডেমীতে প্রশিক্ষণরত রয়েছেন, যারা আগামী ১২ ডিসেম্বর ২০২১ তারিখ কমিশন লাভ করবেন।
এনএইচ/এএস
জাতীয় নিয়ে আরও পড়ুন