জাতীয়

চীন থেকে অবৈধভাবে আমদানির সময় ৯৬টি স্বর্ণ বারসহ আটক ১


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২২ এএম

চীন থেকে অবৈধভাবে আমদানির সময় ৯৬টি স্বর্ণ বারসহ আটক ১

চীন হতে গার্মেন্টস এক্সেসরিজ এর আড়ালে অবৈধভাবে আমদানির সময় ঢাকা এয়ারফ্রেইট কাস্টমস গোয়েন্দা কর্তৃক প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১১ কেজি (৯৬ টি বার) স্বর্ণ আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম এখনো জানা যায়নি।

আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে সন্ধ্যার পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারফ্রেইট, অফিসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 

 

কেএম