জাতীয়
টাকার জন্য ৬২ বছরের বৃদ্ধকে অপহরণ
ঢাকা থেকে অপহরণের পর গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে ৬২ বছর বয়সি এক ব্যক্তিক।
শুক্রবার (১০ ডিসেম্বর) র্যাব-৪ চার থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা মাজহারুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন, অপহৃত ব্যক্তির নাম আতিয়ার রহমান। গত ৭ ডিসেম্বর (মঙ্গলবার) মুক্তিপণের দাবিতে ঢাকা থেকে তাকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার রাতে তাকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে র্যাব-৪। এঘটনায় আশিক নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এনএইচ/এসএন