রাজনীতি
নাহিদ ইসলামের দ্বৈত নাগরিক পাসপোর্টটি ভুয়া: রিউমর স্ক্যানার
ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিলের জন্য রিট দায়ের করেছেন। আবেদনে অভিযোগ করা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি সংবাদ হিসেবে প্রকাশিত হলেও, বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ২০ জানুয়ারি এ দাবির সত্যতা যাচাই করে জানায়, নাহিদ ইসলামের নামে প্রচারিত ডমিনিকার পাসপোর্টটি আসল নয়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পাসপোর্টের ছবিটি ইন্টারনেট থেকে পাওয়া একটি ডমিনিকান পাসপোর্টের নমুনা বা টেমপ্লেট ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। এতে নাহিদ ইসলামের ছবি ও স্বাক্ষর যুক্ত করা হয়েছে।
নাহিদ ইসলাম আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ঐক্য জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে ভোটে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, সোমবার (৯ ফেব্রুয়ারি) এই রিট করেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। এরপর রিউমর স্ক্যানার বিষয়টি নিয়ে একটি পোস্ট করে নাহিদ ইসলামের দ্বৈত নাগরিক পাসপোর্ট ভুয়া এই বিষয়টি নিশ্চিত করে।
বিচারপতি ফাতেমা নজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।