রাজনীতি
বৈষম্যবিরোধী আন্দোলনের ৭ নেতাকর্মী যোগ দিলেন ছাত্রদলে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শাখার ৭ নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন। যোগদানকারী নেতাকর্মীরা হলেন মো. সাব্বির, মো. আল-আমিন, মো. রায়হান, মো. আকাশ, তুহিন, তানজিল হোসেন ও মো. সিয়াম। তারা সকলেই রায়পুর পৌরসভার বাসিন্দা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।
এ সময় উপস্থিত নেতারা বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতেই তরুণদের এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবাগতরা আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রার্থী আবুল খাঁয়ের ভুঁইয়া, ঢাকার বিএনপি নেতা হারুনুর রশীদ হিরু, রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানি, জেলা জজ আদালতের পিপি মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক শফিকুর রহমান ভুইয়া, পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, এডভোকেট এমরান হোসেন, শাহরিয়ার ফয়সাল, মাহফুজুর রহমান রিদয়, অ্যাভোকেট গাজি আমিন উল্যাহ, সদর বিএনপি নেতা অ্যাভোকেট মাহবুবুর রহমান খোকনসহ মহিউদ্দিন দিপু।