পাঠকের কথা

বাংলার জয়জয়কার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০২:৫০ এএম

বাংলার জয়জয়কার

চারিদিকটা আলোকিত আজ
ঘুচেছে অন্ধকার
চারপাশে শুনি বিজয়ের গান
বাংলার জয়জয়কার।

শত্রুরা সব হটছে পিছু
মুক্ত হয়েছে বাংলা
দেশকে বাঁচাতে জীবন দিয়েছে
কৃষক-শ্রমিক কামলা।

সবুজ ঘাসে ফুটেছে আজ
কলমি লতার ফুল
বাংলাকে সুরভিত করেছে
শত শত বকুল।

দেশ পেয়েছি বিজয় পেয়েছি
পেয়েছি মহান পতাকা
সেই পতাকায় জাগরিত আছে
শেখ মুজিবের ছবিটা।

ইমরান খান রাজ: লেখক ও সাংবাদিক, ঢাকা