পাঠকের কথা
স্মৃতির বিজয়
বাংলা মায়ের সোনার ছেলেরা
দীর্ঘ নয়টি মাস,
যুদ্ধ করে পাকবাহিনীর
করল সর্বনাশ।
স্বৈরাচারী পাকবাহিনীর
লাগাম ধরে টেনে,
প্রমাণ করল বীর বাঙালি
স্মৃতির বিজয় এনে।
ত্রিশ লক্ষ প্রাণ শহীদ হলো
দেশমাতৃকার জন্য,
লাল সবুজের বিজয় নিশান
পেয়ে হলাম ধন্য।
বিজয় দিবস এলেই দেখি
দেশ-বিদেশ জুড়ে,
লাল সবুজের বিজয় নিশান
স্বাধীনভাবে উড়ে।
সৈয়দুল ইসলাম, সুনামগঞ্জ