পাঠকের কথা

শীতনামা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০১:৫২ এএম

শীতনামা

ইছামতির জ্বর দেখে, কাশিয়ানী ডরে কাঁদে
রাতভোর গোঙরায়
ময়নামতির চোখজুড়ে সুরমাভরা মায়ার আদর টুপটুপ পড়ে
পদ্মার শান্তজলে শীতনামা ভেসে বেড়ায় সেখানে শালিকদম্পতি ঠাওরে কাঁপে
জ্বর, ঠান্ডা, শীত আর্কিটাইপ হয়ে নগরে ঘোরে
ভাগের কম্বল পটলচেরা চোখ তাক করে
পরম্পরা ফেরে
জ্বর, ভয়, ডর
কনকনে কেচ্ছার সাথে মিশে ভোরের
শিশির হয়ে বিভক্তির বারান্দায় নিয়ত ওঠে
এই ওঠানামা নিয়মিত, সকল শরীর নিয়মমাফিক গরম করে না, গরম হয় বরাবর লাভবান কিরিচ
যারা তর্কের টেবিলে ছদ্মবেশি ভদ্র
কাঁটাতারে বেড়া দেওয়া বুড়ো মরিচ
শীতনামা সেথা জারী গায়
উষ্ণতা বোধের আগে তাদের নাচও দেখা যায়