পাঠকের কথা
ধর্ম
বলুন দেখি ভাই মহাশয়
ধর্ম কারে কয়?
ধর্মালয়ে গেলেই জেনো
ধর্ম পালন নয়।
ধরো তুমি কালো রঙের
আমি হলেম সাদা
তাই বলে কি ভিন্ন দু’য়ে?
ধর্মে হৃদয় বাঁধা।
তোমার আমার স্রষ্টা যিনি
ধর্ম তারই বাণী
এই বাণীকেই শ্রেষ্ঠ বলে
আমরা সবাই মানি।
কেউ গড, কেউ আল্লাহ-ঈশ্বর
কেউবা ভগবান
সবার ডাকই শুনেন মহান
সর্ব শক্তিমান।
এক পৃথিবীর মানুষ সবাই
রক্ত সবার লাল
ভেদ করে নয়, ঐক্য হয়ে
উড়াও প্রেমের পাল।
বড়াই করো কর্ম নিয়ে
ধর্ম নিয়ে নয়
মানুষ যদি নাইবা থাকে
ধর্ম কি আর রয়?
আরএ/