পাঠকের কথা

ভেতর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৪:৫২ এএম

ভেতর

ঘোর আমানিশা গগনময়
ললাট কালিমা চমকিত,
চক্রে পড়িয়া থমকে গিয়েছি
হৃদয় প্রকম্পিত।

অনুভূতি আজি ধোঁয়াশা ছড়ায়ে
শিরদ্বারা বাহিয়া বহে,
এই ক্ষণে মোর কতখানি যেন
ধমনিতে নাচিয়া গাহে।

ঝেড়ে জঞ্জাল ছাড়িয়া পাদুকা
পশ্চাৎ পানে চাহি,
দূর কাননের পুষ্প সুবাস
চক্ষু মুদিয়া ধাহি।

নাসিকা ভরিয়া দেমাগ ছুটিয়া
উদগ্রীব দেহ মন,
অতীব শুভ্র চন্দ্রমল্লিকা
শীতল বাতায়ন।

এসজি