পাঠকের কথা

তাসনিম হোসেন এর কবিতা ‘পহেলা বৈশাখ’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০১:৫৬ এএম

তাসনিম হোসেন এর কবিতা ‘পহেলা বৈশাখ’

সুশোভিত পল্লবিত পুষ্পমালা,

আনন্দে মুখরিত বৈশাখী মেলা।


গুঞ্জরিত গান আর হাতের রঙ্গিন বালা,

কপালেতে লাল টিপ বাড়ায় রমণীর শোভা।

রঙ্গিন পাঞ্জাবি আর সাদা পায়জামা,

পুরুষেরাও এদিন উল্লাসের বাঁধ মানে না।


পান্তা ভর্তা ইলিশ ভাজা,

এসব ছাড়া হয় না বাঙালির বৈশাখী মেলা।

করবে কলরব ধরনির প্রকৃতি গাছপালা পাখি ও ফুল,

সকলে সারা দিন আনন্দে বিভোর,

সকলে ভালবাসায় হবে যে মুখর।


আজ তবে করি আমরা শপথ ভালবেসে হাঁটবো দুজন চিরপথ।

হার না মেনে দিব পাড়ি বিরহের ধুসর রাত্রি,

করব দুজনে দুজনাকে আলিঙ্গন।



ডিএসএস/