পাঠকের কথা
অলোক আচার্য এর কবিতা ‘বৈশাখ আসে’
বৈশাখ মানে রৌদ্র পোড়া দুপুর।
বৈশাখ মানে তোমার হাত ধরে
একসাথে হাঁটার ক্লান্তি লাগা শহর।
বৈশাখ মানে তৃষ্ণার্ত ঠোঁটে
রাজপথে হেঁটে চলা
বৈশাখ মানে তোমার সাথে রাত্রি জুড়ে
আমার কথা বলা।
বৈশাখ মানে, ঝড়ো হাওয়ায়
উড়ছে তোমার আঁচল
বৈশাখ মানে, চৈত্র দহনের
শেষ দু’ফাঁটা বষ্টির জল।
ডিএসএস/