পাঠকের কথা

অলোক আচার্য এর কবিতা 'প্রতিবাদী মন'


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৩, ১১:৪১ পিএম

অলোক আচার্য এর কবিতা 'প্রতিবাদী মন'

লজ্জাবতী পাতার মতো কুঁকড়ে যাই

কারণে-অকারণে আজকাল

চৈত্রের পোড়া রোদের মতো অনুশোচনায় জ্বলি।

এন্টার্কটিকার মতো শীতল বুকে

কোনদিন যে একটু একটু করে জলন্ত নক্ষত্রপিন্ড
ঢুকে গেলো-

কখন যে আমি অসার থেকে চেতনামুখী হয়ে উঠেছি

আমার নিস্ক্রিয় লোমকূপগুলো থেকে বেরিয়ে আসে

পোউষের কুয়াশায় শিশিরে ভেজা

পোয়াতী ধানের ছড়া।

 

ডিএসএস/