পাঠকের কথা
মাঈন উদ্দীন এর কবিতা ‘নিরুদ্দেশ যাত্রা’
ব্যস্ত এই শহরে আমরা সবাই নিরুদ্দেশ,
লক্ষহীন যাত্রা আমাদের,
যদিও মুখে বলি লক্ষ্যের দিকে এগুচ্ছি
ভুল কথা, আমাদের লক্ষ্যের সীমানাপ্রাচীর নেই
সন্তুষ্টি আর শুকরিয়ার খুঁটি লক্ষ্যের সীমানায়
না গাড়িলে, লক্ষ্য হয় সামাজ্যবাদী!
সামাজ্যবাদীদের কখনো পেট ভরে না
খুঁটি ছাড়া কি সীমানা প্রাচীর সম্ভব?
আমরা নিরুদ্দেশের মত কোথায় দৌড়াচ্ছি?
আমাদের লক্ষ্য কোথায়, নিজেরাও জানিনা!
আজ হারানো বিজ্ঞপ্তিতে আমাদের ছবি পাই
আমাদের সত্ত্বাকে আমরা খুঁজে বেড়াই
নিরুদ্দেশ যাত্রায় নিখোঁজ আমরা
আমাদের খুঁজে দেবে কে?
ডিএসএস/