ধর্ম
রোজায় ইফতার ও সেহরির সময় জানাল ইসলামিক ফাউন্ডেশন
চলতি বছরের রোজায় ইফতার ও সেহরির সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল থেকে রমজান শুরু হতে পারে। আর শেষ হবে ২ মে।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মঙ্গলবার (৮ মার্চ) পঞ্জিকা প্রকাশ করেছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল এবং সে অনুযায়ী প্রথম রমজান নির্ধারণ করা হবে।
প্রকাশিত পঞ্জিকা অনুযায়ী, প্রথম রমজানে সেহরির সময় শেষ হবে ভোর ৪টা ২৭ মিনিটে এবং ফজরের নামাজ শুরু হবে ৪টা ৩৩ মিনিটে।
প্রথম রোজায় ইফতারের সময় ধরা হয়েছে সন্ধ্যা ৬টা ১৯ মিনিট।
ইসলামিক ফাউন্ডেশনের পঞ্জিকায় বলা হয়, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।
এনএইচবি/এমএমএ/
ধর্ম নিয়ে আরও পড়ুন