ধর্ম
রক্ত দিলে কি রোজা ভেঙে যায়?
রক্ত দিয়ে কারও জীবন বাঁচানো অত্যন্ত সওয়াবের কাজ। তবে রোজা রেখে রক্ত দেওয়া যায় কি না, এ নিয়ে অনেকেরই অনেক মত রয়েছে। আসুন, দেখে নেওয়া যাক এ সম্পর্কে ইসলামের বিধান কী।
এর জবাব হলো, রক্ত দিলে রোজার ক্ষতি হয় না। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় শিঙা লাগিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস : ১৯৩৯)।
তবে রোজা অবস্থায় রক্ত দিলে দুর্বল হয়ে পড়া এবং রোজা রাখতে বেশি কষ্ট হওয়ার আশঙ্কা হলে বেশি ওজর ছাড়া রক্ত দেওয়া মাকরূহ হবে। অবশ্য এমন আশঙ্কা না থাকলে রক্ত দিতে অসুবিধা নেই। (কিতাবুল আসল: ২/১৪৬; শরহু মুখতাসারিত তাহাবী : ২/৪৩৭; ফাতাওয়া খানিয়া : ১/২০৮; তাবয়ীনুল হাকায়েক : ২/২৬৯; রদ্দুল মুহতার : ২/৩৯৬)
এসএ/
ধর্ম নিয়ে আরও পড়ুন