সারাদেশ

৭১’র পরাজিত শক্তি ৭৫’র নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল: আমু


প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৪:১২ এএম

৭১’র পরাজিত শক্তি ৭৫’র নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল: আমু

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ৭১র পরাজিত শক্তি পঁচাত্তরের নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার সার্টিফিকেট লাগিয়ে সাড়ে ১১ হাজার মানবতাবিরোধীদের ক্ষমা করে দিয়েছিল। তিনি ইনডেমেনিটি বিল করে খুনিদের রক্ষা করেছিলেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ঝালকা‌ঠির নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সারা বিশ্ব এখন অর্থনৈতিকভাবে হুমকির সম্মুখীন। এ সমস্যা মোকাবিলা করতে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। সারা বিশ্ব এখন সমস্যার মুখে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই এ বৈশ্বিক সমস্যার সমাধান হবে।

নল‌ছি‌টি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন এবং নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ।

শোক সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সর্দার মোহম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ও নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ব্যারিস্টার সুমাইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার এস্কেন্দার আলী খানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এসজি/