সারাদেশ

ট্র্রেড লাইসেন্স না থাকলে ব্যবস্থা নিচ্ছে রাসিক


প্রতিনিধি, রাজশাহী
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৬:২৪ এএম

ট্র্রেড লাইসেন্স না থাকলে ব্যবস্থা নিচ্ছে রাসিক

ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকলে ব্যবস্থা নেওয়া শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বৃহস্পতিবার রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হকের নেতৃত্বে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা রোড থেকে সিঅ্যান্ডবি মোড় হয়ে সাহেববাজার, সাগরপাড়া ও নগরভবন এলাকায় এ ব্যাপারে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে একটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না পাওয়ায় সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরে ট্রেড লাইসেন্স সংক্রান্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাইদ।

তিনি আরও জানান, আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর বিভিন্ন এলাকায় ট্রেড লাইসেন্সের আদায় কার্যক্রম অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের উপর আরোপিত সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণ করে ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

এসএসকে/এএন