সারাদেশ
ময়মনসিংহে ১৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ
ময়মনসিংহের গফরগাঁওয়ে দিলারা খাতুন (৩০) নামের এক গৃহবধূ গত ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দিলারা উপজেলার ছয়বাড়ীয়া গ্রামের মো. এমরান মিয়ার স্ত্রী। সাগর মিয়া নামে তার ৯ বছরের শিশু সন্তান রয়েছে।
গত ১২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে গৃহবধূ দিলারা খাতুন ছেলে সাগর মিয়ার কাছে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। নিখোঁজের ১৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো সন্ধ্যান পাওয়া যায়নি ওই গৃহবধূ।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে নিখোঁজ গৃহবধূর স্বামী এমরান গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মা নিখোঁজ হওয়ায় শিশু সন্তান সাগর মিয়া ব্যাকুল মায়ের জন্য। সে তার মাকে খুঁজে বের করতে বাবা এমরান মিয়ার কাছে বারবার আকুতি-মিনতি করছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ওই গৃহবধূ নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে। তাকে দ্রুত খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
টিটি/