সারাদেশ
ভালুকায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে অপর ট্রাকের সংঘর্ষে এক সহকারী নিহত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কাজল মিয়া (১৮)। তিনি নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জিয়া উর রহমান জানান, মেহেরাবাড়ি এলাকায় বালুভর্তি একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী একটি বালুভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ঢাকাগামী ট্রাকের সহকারী মারা যান। মৃতদেহটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাক দুটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
একে/এএন