সারাদেশ
কক্সবাজারে ধর্ষণ: হোটেল ম্যানেজার ৪ দিনের রিমান্ডে
কক্সবাজারে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার চার নম্বর আসামি রিয়াজ উদ্দিন ছোটনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৫ ডিসেম্বর) বিকালে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখিত আসামি কক্সবাজারস্থ জিয়া গেস্ট ইন নামক আবাসিক হোটেলের ম্যানেজার। বাদীর লিখিত এজাহারের বর্ণনা অনুযায়ী আসামি রিয়াজ উদ্দিন ছোটনের সহযোগিতায় ভুক্তভোগী নারীকে ওই হোটেলের একটি কক্ষে ধর্ষণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।
টিএ/এএন
সারাদেশ নিয়ে আরও পড়ুন