সারাদেশ

মুলাদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত


প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ০১:১৯ এএম

মুলাদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

বরিশালের মুলাদীতে মোটরসাই‌কেল দুর্ঘটনায় প্রবাসীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টায় মুলাদী মীরগঞ্জ সড়কের কা‌জিরহাট ঈদগাহ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত ইদ্রিস হাওলাদার (৬০) উপজেলার বড়ইয়া কা‌জিরচর এলাকার খালেক হাওলাদারের ছেলে, হারুন নলী (৪৫) একই এলাকার কালাই নলীর ছেলে ও ওমান প্রবাসী রাজীব নলী (২৩) মোনাসেফ আলীর ছেলে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে মুলাদী থানার ও‌সি এস এম মাকসুদুর রহমান বলেন, ‘মীরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বড়ইয়া কা‌জিরচর যা‌চ্ছিলেন ওই তিনজন। প‌থে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হা‌রিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে এক‌টি গাছের সঙ্গে ধাক্কা দি‌লে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

তিনজনের লাশ ঘটনাস্থলে রয়েছে। সেখান থেকে মর্গে পাঠানো হ‌বে।

এসএম/এএন