সারাদেশ

ময়মনসিংহে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু


প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ১২:৫১ এএম

ময়মনসিংহে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারী) সকালের দিকে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, জেলার গফরগাঁও উপজেলার হেলাল উদ্দিন (৫৫) ও সদর উপজেলার আমেনা খাতুন (৭০)।

তিনি বলেন, আইসিইউতে ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৩৩ জনের মধ্যে এক জন করোনা পজেটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১১১টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা শনাক্ত হয়েছেন।

টিটি/