সারাদেশ

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন (ভিডিও)


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৭:৪৬ এএম

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন (ভিডিও)
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ সংলগ্ন মহলদার আম্রকাননে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সেন দেবাশিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা বিপন্ন কর্মকর্তা সহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, জেলা আমি ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ কুদ্দুস মহলদার প্রমুখ।

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ শুরু। ছবি: ঢাকাপ্রকাশ

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় এবারের মৌসুমে ২৩'শ ১১ হেক্টর জমিতে ৩৫ হাজার ৩'শ ৫৪ মেট্রিক টন বিভিন্ন জাতের আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জহিরুল ইসলাম কেমিক্যাল মুক্ত চুয়াডাঙ্গার উৎকৃষ্ট মানের আম সারা দেশে ছড়িয়ে দেয়ার উপরে গুরুত্বারোপ করেন।