সারাদেশ

বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:১৮ পিএম

বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে বিশেষ অভিযানে ইউনিয়ন পরিষদের এক সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন- মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সমর্থক সাইফুল ইসলাম (৫২), মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান (৫৩), মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক ও দলীয় সমর্থক জাকিরুল ইসলাম (৪৮) এবং পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম (৬০)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, পূর্বে রুজুকৃত একটি রাজনৈতিক মামলার সংশ্লিষ্টতায় তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে দিনাজপুরে প্রেরণ করা হয়েছে।