সোশ্যাল মিডিয়া
তরুণ উদ্যোক্তা ও সাইবার সিকিউরিটি এক্সপার্ট, কে এই আল আমিন?
ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা জিমেইল এসব প্ল্যাটফর্মে প্রায়ই ব্যবহারকারীরা পড়েন আইডি হ্যাক, লগইন সমস্যা, ভেরিফিকেশন কিংবা রিকভারি জটিলতায়। এসব জটিল সমস্যার কার্যকর সমাধান করে জনপ্রিয় হয়ে উঠেছেন আল- আমিন, যিনি একজন দক্ষ আইটি এক্সপার্ট।
বরিশালের হিজলা উপজেলার তরুণ আল আমিন দীর্ঘদিন ধরে ওয়েবসাইটসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জটিল সমস্যার সমাধান দিয়ে আসছেন। তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে হারানো কিংবা হ্যাক হওয়া একাউন্ট ফিরে পেয়েছেন ভুক্তভোগী অসংখ্য মানুষ। শুধু তাই নয়, ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সচেতনতা বৃদ্ধিতেও তিনি কাজ করে যাচ্ছেন।
বরিশালের স্থানীয় তরুণ-তরুণী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা এবং প্রবাসী বাংলাদেশীরাও এখন নির্ভরতার এক ঠিকানা হিসেবে আল আমিনের কাজে মুগ্ধ। শুধু অনলাইনে নানা সমস্যার সমাধান দেওয়াই নয় তিনি তরুণ প্রজন্মকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পরামর্শও দিয়ে থাকেন। ফলে তিনি এখন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে এক ভরসার প্রতীক হয়ে উঠেছেন।
আল আমিন বলেন, ‘প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তবে এর ঝুঁকিও অনেক। আমি চাই সাধারণ মানুষ যেন নির্ভয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে। এজন্যই আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বড় পরিসরে কাজ করার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দেয়ার স্বপ্ন রয়েছে তার।
সাইবার জগতে যাত্রা শুরু থেকে আল আমিন পরিবার, বন্ধু-বান্ধব এমনকি আত্মীয়-স্বজনের কাছ থেকেও নানা বাধা-বিপত্তির মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু তিনি দমে যাননি। দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তিনি সাইবার দুনিয়ার সফল এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
আল আমিন প্রমাণ করেছেন, দক্ষতা, আত্মবিশ্বাস আর ইতিবাচক মানসিকতা থাকলে যে কেউ নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করতে পারে। তরুণ প্রজন্মের কাছে তিনি শুধুই একজন আইটি এক্সপার্ট নন, বরং এক অনুপ্রেরণার নাম।