খেলা

আইসিসির দায়িত্ব নিলেন জয় শাহ, বিদায়ী চেয়ারম্যান দিলেন সতর্কবার্তা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম

আইসিসির দায়িত্ব নিলেন জয় শাহ, বিদায়ী চেয়ারম্যান দিলেন সতর্কবার্তা
জয় শাহ ও গ্রেগ বার্কলে। ছবি: সংগৃহীত

আইসিসির চেয়ারম্যান হিসেবে ১ ডিসেম্বর নতুন দায়িত্ব নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদ্য সাবেক সচিব জয় শাহ। এর মাধ্যমে শেষ হয়েছে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের চার বছরের অধ্যায়। ৩৬ বছর বয়সী জয় শাহ এখন আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান।

বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য এমনিতেই অনেক। জয় শাহ দায়িত্ব নেওয়ার পর সেই আধিপত্য আরো বাড়বে, কেউ কেউ এমন ধারণাও করছেন। যদিও বিদায়ী চেয়ারম্যান বার্কলে মনে করেন, বিশ্ব ক্রিকেটকে ভালোভাবে সামলানোর বড় সুযোগ জয় শাহর সামনে। কিন্তু তিনি যদি প্রভাব খাটিয়ে আইসিসিকে ভারতের কবজায় নিয়ে নেন, তা ক্রিকেটের জন্য সহায়ক হবে না।

সম্প্রতি দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্কলে আইসিসিতে জয় শাহর নেতৃত্ব ক্রিকেটকে কীভাবে সুবিধা দিতে পারে তা যেমন বলেছেন, তেমনি দিয়েছেন সতর্কবার্তাও, ‘সে যে ভিত্তি পেয়েছে, আমি মনে করি, সেখান থেকে তার সামনে খেলাটিকে অন্য স্তরে নিয়ে যাওয়ার বড় সুযোগ।

কিন্তু খেলাটিকে ভারতের কবজায় নিয়ে গেলে চলবে না। আমরা সত্যিই ভাগ্যবান যে সব দিক থেকেই ভারত খেলাটির জন্য বিশাল অবদান রাখছে। অন্যদিকে একটা দেশের এত ক্ষমতা ও প্রভাব অন্য অনেক অর্জনকে নষ্ট করে দিতে পারে, যা খেলাটিকে বৈশ্বিকভাবে ছড়িয়ে দেওয়ার দিক থেকে সহায়ক নয়।’

বার্কলে আরো বলেছেন, ‘আন্তর্জাতিক মহলে ভারতকে আরো বেশি সম্পৃক্ত করার ক্ষমতা জয় শাহর আছে।