খেলা
ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল
রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের পর ভারতীয় ক্রিকেট নতুন অধ্যায়ের সূচনা করল । আজ শনিবার বিসিসিআই ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে, যেখানে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার শুভমান গিল। সহ-অধিনায়ক হিসেবে আছেন উইকেটরক্ষক রিশভ পান্ত।
৫ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের মাটিতে খেলবে ভারত। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২০ জুন, লিডসে। এরপর দ্বিতীয় টেস্ট ২ জুলাই ম্যানচেস্টারে, তৃতীয়টি ১০ জুলাই লর্ডসে, চতুর্থ ম্যাচ ২৩ জুলাই ম্যানচেস্টারে এবং পঞ্চম ও শেষ টেস্ট ৩১ জুলাই লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে।
সিরিজ শুরুর আগে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুটি অনানুষ্ঠানিক টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির। নির্বাচক প্রধান অজিত আগরকার জানিয়েছেন, চোট ও ফিটনেস মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তরুণ ক্রিকেটারদের মধ্যে দলে জায়গা পেলেন সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি। অভিজ্ঞদের মধ্যে আছেন বুমরাহ, সিরাজ, জাডেজা, রাহুল। রিশব পান্ত ফিরে এসেছেন সহ-অধিনায়কের দায়িত্বে। মোহাম্মদ শামি নেই দলে।
ভারতীয় টেস্ট দল
শুভমান গিল (অধিনায়ক), রিশব পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহম্মাদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিংহ ও কুলদীপ যাদব।