পর্যটন

চীনের ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৩:২৮ এএম

চীনের ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর
ছবি: সংগৃহীত

চীনের ভিসা পেতে আর নয় অপেক্ষা। এবার ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর আসছে। স্বল্পমেয়াদি দেশটির ভিসা নিতে ফিঙ্গারপ্রিন্ট দি‌তে হ‌বে না।

শনিবার (৩১ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পো‌স্টে এ তথ্য জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

এতে বলা হয়েছে, চীনা ভিসার আবেদনকারীদের আরও সুবিধার জন্য একক বা ডাবল এন্ট্রি স্বল্প-মেয়াদি ভিসার (১৮০ দিনের কম) ক্ষেত্রে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ সাল পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ থেকে ছাড় দেওয়া হবে।