ক্যাম্পাস
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ঢাবি ছাত্রদল
২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহারের মাধ্যমে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। আজ রোববার (২২ জুন) সকাল ১০ টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদেরকে নোট বুক, কলম,ফুল, বিশুদ্ধ পানি, বিভিন্ন সেবা প্রদান করা হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন এর নেতৃত্বে আরও ইমাম আল নাসের মিশুক (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি), আকিব জাবেদ রাফি (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি), আব্দুল্লাহ সেকান্দার, (সহ সাধারণ সম্পাদক), মানিউল আলম পাঠান শান্ত(গন সংযোগাযোগ বিষয়ক সম্পাদক), ইমদাদুল হক (সদস্য), হাসিবুর রহমান সাকিব(সদস্য), আব্দুল্লাহ আল মামুন (সদস্য)মোঃ আবুজার গিফারী ইফাত(দপ্তর সম্পাদক মহসিন হল শাখা), রায়হানা পারভীন (সহ ছাত্রী বিষয়ক সম্পাদক), সাফওয়ান হাসান তামিম (সহ-আইন সম্পাদক), মোসাদ্দেক আল হক শান্ত (শহীদুল্লাহ্ হল) কাজী আবির, আব্দুল্লাহ অনন্ত, লুৎফুর কবির রানা, আব্দুল ওহেদ(ক্রিয়া সম্পাদক জসীমউদ্দিন হল শাখা), মাসুম বিন বশির, নাঈম চৌধুরী,সাজ্জাদ হোসেন রবিন,সানিদ, আতিক শাহরিয়ার হামীম, রবিউল ইভান, আনোয়ারুল হোসেন,মুর্তূজা হাসান খান ফাহিম, শাকিল আহমেদ, রাকিবুল হাসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।